[ দেশজুড়ে ]
কুমিল্লায় গৃহবধূকে গণধর্ষণের হুমকি দিয়ে ডাকাতি
বাড়ির প্রতিটি ঘর তছনছ করে ডাকাতরা
কুমিল্লার তিতাসে এক গৃহবধূকে গণধর্ষণের হুমকি দিয়ে বাড়িতে লুটপাট করেছে একদল ডাকাত। রোববার রাতে ওই উপজেলার কড়িকান্দি ইউনিয়নের চর রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাড়ির লোহার গেটের তালাটি তরল পদার্থ দিয়ে গলিয়ে ভেতরে প্রবেশ করে ১২-১৫ জনের ডাকাত দল। দেশীয় অস্ত্রের মুখে ওই বাড়ির বাসিন্দা সাইফুল ইসলামের স্ত্রীকে ধর্ষণের হুমকি দিয়ে প্রতিটি ঘরে লুটপাট ও ভাঙচুর চালায় তারা। এরপর মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন, ডাকাতরা ঘরে ঢুকে রাম দা, ধারালো ছুরি ও কাওয়াল দিয়ে ভয় দেখিয়ে সবার হাত, পা, মুখ দড়ি ও স্কচটেপ দিয়ে বেঁধে ফেলে। পরে ঘরে থাকা চার লাখ টাকা, সাতটি স্বর্ণের চেইন, চার জোড়া কানের দুল, দুটি স্বর্ণের আংটি, চারটি বিদেশি মোবাইল, একটি ল্যাপটপ নিয়ে যায়। সব মিলিয়ে ১৭ লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে গেছে তারা।
তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিগগিরই আইনি ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!