ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুপ্রস্তাবে সাড়া না দেয়ায় অস্ত্র ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণ

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ৪ ফেব্রুয়ারি ২০২১
কুপ্রস্তাবে সাড়া না দেয়ায় অস্ত্র ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণ
ধর্ষণ (প্রতীকী ছবি)

যশোরে গৃহবধূকে অস্ত্র ঠেকিয়ে এক প্রতিবেশী ধর্ষণ করেছেন বলে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত সাবদার হোসেন যশোরের মধুগ্রাম দক্ষিণপাড়ার বাসিন্দা। ধর্ষণের বিষয়ে মুখ না খুলতে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী গৃহবধূ রাতে কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় উল্লেখ করেছেন। পাশাপাশি বাড়ি হওয়ার সুযোগে সাবদার হোসেন তার দিকে খারাপ দৃষ্টি দিতেন। তিনি গৃহবধূকে কুপ্রস্তাব দেয়াসহ নানাভাবে উত্ত্যক্ত করতেন।

৩১ জানুয়ারি স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী সাবদার কৌশলে গৃহবধূর ঘরে ঢুকে পড়েন। পরে চাকু ঠেকিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের পর হত্যার হুমকি দিয়ে চলে যান। পরবর্তীতে গৃহবধূর স্বামী ও ভাসুরসহ শ্বশুর বাড়ির লোকজনকে জানালে কোতোয়ালি মডেল থানায় মামলা করতে আসেন তারা। পুলিশ অভিযুক্ত ধর্ষককে আটকের চেষ্টা করছে বলে জানিয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!