[ দেশজুড়ে ]
হাতিয়ায় চাল ও গ্যাস সিলিন্ডার নিয়ে ট্রলারডুবি
ফাইল ছবি
নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে ১৫৯ টন চাল ও ৫০টি গ্যাস সিলিন্ডার নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকালে হাতিয়ার চানন্দি ইউপির ক্যারিংচরের কাছে ট্রলারডুবির ঘটনা ঘটে।
হাতিয়ার নলচিরা নৌ-পুলিশের ইনচার্জ ও পরিদর্শক একরাম উল্লাহ জানান, সকাল ৬টার দিকে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে ৫০টি গ্যাস সিলিন্ডার ও ১৫৯ মেট্রিক টন সরকারি চাল নিয়ে ‘আল্লাহর দান’ ট্রলারটি হাতিয়ার নলচিরা ঘাটে যাচ্ছিল।
ট্রলারটি ক্যারিংচরের পাশ দিয়ে মেঘনা অতিক্রমকালে ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচজন মাঝিমাল্লাও নদীতে ডুবে যান। পরে সাঁতরে তারা তীরে উঠতে সক্ষম হন।
খবর পেয়ে ঘটনাস্থলে নৌপুলিশের একটি দল গিয়েছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!