ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শরীয়তপুরে শিশুকে গণধর্ষণের পর হত্যায় চাচাসহ দুইজনের মৃত্যুদণ্ড

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪২, ৩ ফেব্রুয়ারি ২০২১
শরীয়তপুরে শিশুকে গণধর্ষণের পর হত্যায় চাচাসহ দুইজনের মৃত্যুদণ্ড
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শরীয়তপুর

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় শিশুকে গণধর্ষণের পর হত্যায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া লাশ গুম করায় দুইজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার দুপুরে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস ছালাম খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নিহত শিশুর চাচা ওই উপজেলর সখিপুর থানার সরদারকান্দি গ্রামের ফরিদ শেখ ও তার ছেলে জাকির শেখ।

ট্রাইব্যুনালের পিপি ফিরোজ আহমেদ বলেন, ২০১৭ সালের ১৫ জুলাই শনিবার বিকেলে স্কুল ছুটির পর বাইসাইকেল নিয়ে বাড়ির সামনের রাস্তায় বের হয় শিশুটি। সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি করে পরিবার। এ ঘটনায় সখিপুর থানায় একটি জিডি করেন পরিবারের সদস্যরা। এক সপ্তাহ পর সখিপুর ইউনিয়নের ছৈয়ালকান্দি গ্রামের একটি পাটক্ষেতে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধারের পর ওই ঘটনায় হত্যা মামলা করেন নিহতের বাবা।

জানা গেছে, ময়নাতদন্তের জন্য লাশটি শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। কিন্তু নিহতের শরীরে জরায়ু, লিভার, ফুসফুস, কিডনি ও হৃদযন্ত্রসহ গুরুত্বপূর্ণ অঙ্গ পাননি ময়নাতদন্তকারী চিকিৎসক। পরে ডিএনএ টেস্ট করার জন্য শরীরের কিছু অংশ ঢাকা মেডিকেল ও মহাখালীতে পাঠানো হয়।

তদন্ত শেষে পুলিশ দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। বুধবার রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!