[ দেশজুড়ে ]
সিলেটে হঠাৎ আগুনে পুড়ল বাস
পুড়ে যাওয়া বাস
সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ডের সামনে সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে হঠাৎ আগুন ধরেছে। এতে কেউ হতাহত না হলেও বাসের ভেতর সম্পূর্ণ পুড়ে গেছে।
মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফুল্যা তাহের।
তিনি জানান, সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ডের উল্টো দিকে বাসটি পাক করা ছিল। হঠাৎ বাসের পেছন দিকে আগুন ধরে। তাৎক্ষণিক আশেপাশের বাস ও অন্যান্য যানবাহন সরিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুড়ে যাওয়া বাসের মালিক আব্দুল মুকিত মুকুল জানান, আগুনে পুরো বাসের ভেতর জ্বলে গেছে। বাসের গ্যাস সিলিন্ডারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!