[ দেশজুড়ে ]
নকল চাবি দিয়ে ১০০ ভরি স্বর্ণ চুরি
জুয়েলার্সের সিন্দুক খুলে প্রায় ১০০ ভরি স্বর্ণ চুরি
বাগেরহাটে নকল চাবি দিয়ে একটি জুয়েলার্সের সিন্দুক খুলে প্রায় ১০০ ভরি স্বর্ণ চুরি করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে শহরের ড্রিমল্যান্ড মার্কেটের নিচ তলায় রুপালী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
দোকান মালিকের ছেলে শোভন দাস বলেন, দোকানের সিসি ক্যামেরার ক্যাবল কেটে ক্যামেরা ভেঙে ফেলে দুর্বৃত্তরা। পরে চাবি দিয়ে সিন্দুক খুলে প্রায় ১০০ ভরি স্বর্ণ নিয়ে যায় তারা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
তিনি আরো বলেন, সিন্দুকের চাবি শুধু আমার কাছেই আছে। তবে দোকানে আরো চারজন কারিগর রয়েছেন।
এদিকে, মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, অ্যাডিশনাল এসপি শাফিন মাহমুদ, পৌর কাউন্সিলর আব্দুল বাকি তালুকদার ও বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম।
বাগেরহাটের এসপি পঙ্কজ চন্দ্র রায় বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এখন সিসিটিভির ফুটেজ বিশ্লেষণসহ আনুষঙ্গিক তদন্ত করে চোরদের ধরা সম্ভব হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!