[ দেশজুড়ে ]
বগুড়ায় মাটি কাটতেই উঠে এলো ২০ কেজির বিষ্ণু মূর্তি
৩ ফুট ৪ ইঞ্চি দৈর্ঘ্য ও ১ ফুট ৭ ইঞ্চি প্রস্থের বিষ্ণু মূর্তি
বগুড়ার আদমদীঘিতে জমির মাটি কাটার সময় প্রায় ২০ কেজি ওজনের একটি কালো পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। ৩ ফুট ৪ ইঞ্চি দৈর্ঘ্য ও ১ ফুট ৭ ইঞ্চি প্রস্থের মূর্তিটি হিন্দু সম্প্রদায়ের বিষ্ণু দেবতার মূর্তি বলে ধারণা করা হচ্ছে।
রোববার সন্ধ্যায় ওই উপজেলার কুন্দগ্রাম ইউপির কুশাবাড়ী এলাকায় আবুল হোসেনের জমি থেকে মূর্তিটি পাওয়া যায়।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, কুশাবাড়ী গ্রামের কৃষক আবুল হোসেন নাগরনদের পাশের জমিতে মাটি কাটা শুরু করেন। রোববার মাটি কাটার সময় একটি কালো পাথরের বিষ্ণু মূর্তির সন্ধান পান। খবর পেয়ে পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে একটি জিডি করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!