[ দেশজুড়ে ]
গাছ থেকে পড়ে কোমর ভাঙল বানর সরদারের
বানর- ফাইল ছবি
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সংরক্ষিত বনভূমি সন্তোষপুর বনের বানরের সরদার কোমর ভেঙে আহত হয়েছে। বন বিভাগ আহত বানরকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে।
ওই বনের চার শতাধিক বানরের সরদার হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছিল বানরটি। বন বিভাগের ধারণা, বানরের দলটি অন্য দলের সঙ্গে ঝগড়া করতে গিয়ে বড় কোনো গাছ থেকে পড়ে গেছে।
সন্তোষপুর বন বিট কর্মকর্তা আশরাফুল আলম খান জানান, বানর সরদার আহত হওয়ার বিষয়টি আমরা লিখিতভাবে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আহত বানরকে খাবারের সঙ্গে ব্যথানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানো হচ্ছে। এখনো সে স্বাভাকিভাবে হাঁটাচলা করতে পারছে না।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!