[ দেশজুড়ে ]
মুন্সিগঞ্জে ট্রাকচাপায় মুর্হূতেই ঝরলো দুই যুবকের প্রাণ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাইল ছবি
মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি বেপরোয়া ট্রাকচাপায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ার জামালদি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুরের কচুয়া থানার আলী মিয়ার ছেলে ইসমাইল হোসেন ও একই থানার মুসলিম মোল্লার ছেলে আবুল কালাম মোল্লা।
ভবেরচর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন বলেন, শুক্রবার ভোর সাড়ে ৪টায় জামালদী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পার হচ্ছিলেন ইসমাইল ও মুসলিম। এই সময় কুমিল্লাগামী একটি অজ্ঞাত বেপরোয়া ট্রাক ওই দুই যুবককে চাপা দিলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।
তিনি আরো বলেন, এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর দুই যুবকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!