ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, ঝরল দুই স্কুলছাত্রের প্রাণ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:৫৭, ২৫ জানুয়ারি ২০২১
ফরিদপুরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, ঝরল দুই স্কুলছাত্রের প্রাণ
ফাইল ফটো

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় ঝরল দুই স্কুলছাত্রের প্রাণ। এ সময় আহত হয়েছেন একজন।

সোমবার বেলা ১১টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের উপজেলার হামেরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার পূর্বসদরদী গ্রামের আবুল খায়েরের ছেলে সাকিব ও নাজিরপুর গ্রামের ছানোয়ার মুন্সীর ছেলে শাহিন মুন্সী। তারা ব্রাক্ষণকান্দা হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র।

Advertisement

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. ওমর ফারুক জানান, সাকিব ও শাহিন মুন্সী একই মোটরসাইকেলে পুকুরিয়া থেকে ভাঙ্গার দিকে আসছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছলে ফরিদপুরগামী অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দেয়।

এ সময়ে পেছনে থাকা আরেকটি মোটরসাইকেলচালক ঢাকা ডেন্টাল কলেজের চিকিৎসক ঝালকাঠীর লাবলু গুরুতর আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!