ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বেপরোয়া ট্রাক ঘরে ঢুকে কেড়ে নিল ঘুমন্ত যুবকের প্রাণ

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫১, ২১ জানুয়ারি ২০২১
বেপরোয়া ট্রাক ঘরে ঢুকে কেড়ে নিল ঘুমন্ত যুবকের প্রাণ
ছবি : সংগৃহীত

পাবনার চাটমোহরে বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়লে ট্রাকের চাপায় লিটন আলী নামে এক ঘুমন্ত যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হান্ডিয়ালে এ দুর্ঘটনা ঘটে।

লিটন পেশায় ভ্যানচালক ছিলেন। ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।

হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জানান, লিটন স্ত্রী সন্তান নিয়ে চাটমোহর-মান্নাননগর সড়কের পাশে ঘর তুলে বসবাস করতেন। সকাল সাড়ে ৭টার দিকে নিজের ঘরে ঘুমাচ্ছিলেন লিটন। এ সময় মান্নাননগর থেকে ছেড়ে আসা চাটমোহরগামী আলুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই ঘরের মধ্যে ঢুকে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান লিটন। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। 

চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!