ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রূপালী পর্দার নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৮, ১৭ জানুয়ারি ২০২১
রূপালী পর্দার নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ
অভি ইসলাম প্রান্ত

যশোরের ঝিকরগাছায় রূপালী পর্দার নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণ করেছে প্রান্ত নামে এক যুবক। বৃহস্পতিবারের ওই ঘটনায় ঝিকরগাছা থানায় অভিযোগ করেছেন ধর্ষণের শিকার কিশোরী।

অভিযুক্ত অভি ইসলাম প্রান্ত যশোর শহরের কাজীপাড়ার বাসিন্দা। তিনি ঝিকরগাছায় মামা কাজল রায়হানের বাড়িতে থাকেন। তার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ সাতটি মামলা রয়েছে।

লিখিত অভিযোগে ওই কিশোরী দাবি করেন- রাজধানীর পান্থপথে অভি ইসলাম প্রান্তের মামা কাজল রায়হানের একটি অ্যাড ফার্ম রয়েছে। সেখানে কাজের মাধ্যমে মিডিয়ায় নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করে দেয়ার কথা বলে তাকে মামার বাসায় যেতে বলেন প্রান্ত। কথা মতো তিনি বৃহস্পতিবার বিকেলে ওই বাড়িতে গেলে প্রান্ত তাকে ধর্ষণ করে।

ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ভুক্তভোগী কিশোরী নিজেই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। আমরা যাচাই করে আইনি পদক্ষেপ নেব।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!