ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গণধর্ষণ শেষে নববধূকে বাড়িতে পৌঁছে দিলো ধর্ষকরা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৫, ৩১ ডিসেম্বর ২০২০
গণধর্ষণ শেষে নববধূকে বাড়িতে পৌঁছে দিলো ধর্ষকরা
প্রতীকী ছবি

খুলনায় সদ্য বিবাহিতা এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। বুধবার সন্ধ্যায় খুলনার দিঘলিয়া উপজেলার হাজীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

দিঘলিয়া থানার ওসি আহসানউল্লাহ চৌধুরী জানান, স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান মির্জার ছেলে ডালিম সরদার ও তার দুই তিনজন সহযোগী ওই গৃহবধূকে অপহরণের পর গণধর্ষণ করে।

সদ্যবিবাহিতা ওই গৃহবধূ বাড়ি ফেরার পথে স্থানীয় বখাটে যুবক ডালিম ও তার সঙ্গীরা ভিকটিমকে পার্শ্ববর্তী মৎস্য ঘের এলাকায় নিয়ে ধর্ষণ করে। পরে তাকে বাড়িতে পৌঁছে দেয়। ঘটনা প্রকাশ না করতে হুমকি-ধামকি দেয়া হয়। এরপরে ধর্ষণের শিকার নারী বাড়িতে গিয়ে তার মায়ের কাছে ঘটনা খুলে বলে। ওই রাতেই দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দেয় পরিবার।

আরো পড়ুন : ৯৩ খুন করে ‘মাত্র’ ৬ বছর সাজা খাটেন হাই প্রোফাইল সিরিয়াল কিলার

বুধবার নির্যাতিতার মা বাদী হয়ে দিঘলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্থানীয় মির্জা মেম্বারের ছেলে ডালিম সরদারসহ অজ্ঞাতনামা আরো দুই থেকে তিনজনের নামে মামলা করেন। 

ওসি আরো জানান, দিঘলিয়া থানা পুলিশ আসামি ডালিমকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!