ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বেপরোয়া ট্রাক কেড়ে নিল ছাত্রলীগ কর্মীর প্রাণ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫১, ২৮ ডিসেম্বর ২০২০
বেপরোয়া ট্রাক কেড়ে নিল ছাত্রলীগ কর্মীর প্রাণ
নূর ইসলাম রকি-ফাইল ফটো

বগুড়ায় বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নূর ইসলাম রকি  নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।

রোববার রাত ৯টার দিকে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে পন্ডিত পুকুর বাজারে দুর্ঘটনার শিকার হন তিনি। পেছন দিক থেকে তাদের মোটরসাইকেলে ট্রাক ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসে ছিল ছাত্রলীগ কর্মী রকি। ট্রাকের ধাক্কায় রকি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে শহরের কলোনিতে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে নেয়ার পর পরই অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল  কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

নিহত রকি নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের শশীনগর গ্রামের আব্দুস সালামের ছেলে। সে সরকারি আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ছিলেন। 

সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ বলেন, নিহত রকি ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিল। তার মৃত্যুতে একজন পরিশ্রমী, কর্মঠ ও সর্বোপরি স্নেহের ছোট ভাইকে অকালে হারালাম।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!