ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় তরুণীর আপত্তিকর ছবি ছড়ালো প্রেমিক

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৫, ২২ ডিসেম্বর ২০২০
শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় তরুণীর আপত্তিকর ছবি ছড়ালো প্রেমিক
শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় প্রেমিকার আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ায় শহিদুল ইসলাম

মাদারীপুরে প্রেমিকার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে এক তরুণকে আটক করেছে র‌্যাব।

আটক মো. শহিদুল ইসলাম রাজৈর উপজেলার পশ্চিম বিষ্ণপুরের শাহাদাৎ হোসেনের ছেলে। সোমবার রাতে ওই উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রাম থেকে তাকে আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৮ এর মাদারীপুর সিপিসির কমান্ডার এসপি মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০১৯ সালের সেপ্টেম্বরে ফেসবুকের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে শহিদুল ইসলাম। এরপর থেকে সে প্রেমিকাকে প্রলোভন দেখিয়ে ও চাপ প্রয়োগ করে হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারে ভিডিও কলে অশ্লীল কথা বলতে বাধ্য করত। সেসব ভিডিও ধারণ করে পরবর্তীতে সে ভুক্তভোগীকে শারীরিক সম্পর্কে জড়াতে চাপ প্রয়োগ করত। ওই তরুণী শারীরিক সর্ম্পকে রাজি না হওয়ায় আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় শহিদুল।

এসপি তাজুল জানান, চলতি বছরের ১৬ নভেম্বর রাতে শহিদুল নিজের মোবাইল থেকে প্রেমিকার দুটি আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। এ বিষয়ে ওই তরুণী সোমবার র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পে অভিযোগ করেন। পরে ওই রাতেই অভিযান চালিয়ে শহিদুলকে আটক করা হয়। তাকে রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী তরুণী।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!