ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নির্জনে নিয়ে দাদার ধর্ষণচেষ্টা, মাকে জানিয়ে দিলো নাতনি

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৭, ১৭ ডিসেম্বর ২০২০
নির্জনে নিয়ে দাদার ধর্ষণচেষ্টা, মাকে জানিয়ে দিলো নাতনি
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনায় পাঁচ বছর বয়সী নাতনিকে নির্জনে নিয়ে ধর্ষণচেষ্টা করেছে চাচাতো দাদা। বাড়ি ফিরে পুরো ঘটনা মাকে জানিয়ে দিয়েছে ভুক্তভোগী শিশুটি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বুধবার দুপুরে সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের লেমুয়া খাজুরা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মতি সিকদার ওই গ্রামের বাসিন্দা।

শিশুটির মা জানান, তার মেয়ে বাড়িতেই ছিল। মতি সিকদার তাকে ডেকে নিজের বাড়ির পাশের একটি নির্জন স্থানে নিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেয় ও ধর্ষণের চেষ্টা চালায়। মেয়েটি বাড়ি ফিরে ঘটনা জানালে তিনি সঙ্গে সঙ্গে ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটুকে অবহিত করেন। পরে চেয়ারম্যান শিশুটিকে থানায় নিয়ে যান।

বরগুনা থানার ওসি তারিকুল ইসলাম বলেন, শিশুটিকে চিকিৎসার জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত মতি সিকদার পলাতক। তাকে ধরতে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!