ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বগুড়ায় স্কুলছাত্রীকে রাতভর ধর্ষণ, যুবক গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪২, ১৬ ডিসেম্বর ২০২০
বগুড়ায় স্কুলছাত্রীকে রাতভর ধর্ষণ, যুবক গ্রেফতার
ধর্ষক সাগর

বগুড়ার শাজাহানপুরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে রাতভর ধর্ষণ করেছে এক যুবক। এ ঘটনায় মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। খোঁজা হচ্ছে আরো দুই আসামিকে।

গ্রেফতার সাগর বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃঞ্চপুরের নজরুল ইসলামের ছেলে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার রাতে সাগরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাগরের পরিবার ওই স্কুলছাত্রীর পরিবারকে বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি হয়নি মেয়েটির পরিবার। এতে ক্ষিপ্ত হয় সাগর। শনিবার সকালে সে ওই ছাত্রীকে মোবাইলে বগুড়া শজিমেক হাসাপাতালে যেতে বলে। পরে সাগরের বন্ধু ও দুলাভাই পরিচয়ে অজ্ঞাত দুই ব্যক্তি তাকে সাগরের কাছে দিয়ে আসে। সাগর তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে রাতভর ধর্ষণ করে।

শাজাহানপুর থানার এসআই ওবায়দুল আল মামুন বলেন, ধর্ষণের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রীর বাবা। মঙ্গলবার রাতে ধর্ষক সাগরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!