ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাদারীপুরে বাসচাপায় নিহত ২

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩০, ১৫ ডিসেম্বর ২০২০
মাদারীপুরে বাসচাপায় নিহত ২
দুর্ঘটনা কবলিত বাস

মাদারীপুরে বাসচাপায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

মঙ্গলবার বিকেলে ঢাকা-বরিশাল মহসড়কের মস্তফাপুর টেক্সটাইল মিলের ২ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামের মজনু কারিকরের ছেলে ভ্যানচালক ওহিদুল করিকর ও একই ইউনিয়নের চতুরপাড়া এলাকার মজিবর মাদবরের স্ত্রী রাশেদা বেগম।

স্থানীয়রা জানায়, ওহিদুলের ভ্যানে করে বাবার বাড়ির উদ্দেশ্যে মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে রওনা হন রাশেদা বেগম। বড় ব্রিজ পার হয়ে টেক্সটাইল মিলের ২ নম্বর গেটের সামনে পৌঁছালে মাওয়া থেকে ছেড়ে আসা বরিশালগামী বিএমএফ পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা রাশেদা ও চালক ওহিদুল নিহত হন।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর মোহাম্মদ সিকদার বলেন, ঘটনাস্থল থেকে মরদেহে দুটি উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!