ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাতের আঁধারে ৫০০ ফলের গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৯, ১৮ নভেম্বর ২০২০
রাতের আঁধারে ৫০০ ফলের গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর পুঠিয়ায় এক বাগান মালিকের দেড় বিঘা জমির ৫০০ ফলের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার বানেশ্বর ইউপির শিবপুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। 

বুধবার সকালে বাগান মালিক বানেশ্বর ইউপির মেম্বার আব্দুল মালেক জমিতে গিয়ে গাছগুলো কাটা দেখতে পান। 

বাগান মালিক আব্দুল মালেক বলেন, ৭ থেকে ৮ মাস আগে নিজের দেড় বিঘা জমিতে আড়াই শ’ মাল্টার চারা এবং আড়াই শ’ পেয়ার চারা রোপণ করি। পেয়ারা গাছগুলোর ফল বড় হওয়ায় এতে পলিথিন বাঁধা ছিলো এবং কিছু ছোট চারায় গুটি রয়েছে। এছাড়া মাল্টার চারাগুলোতে গুটি ও ফুল রয়েছে। কিছু দিনের মধ্যে পেয়ারাগুলো বাজার জাত করার ইচ্ছা ছিল। 

তিনি বলেন, জমিতে শ্রমিক নিয়ে কাজ করতে গিয়ে দেখি বাগানের ছোট চারা গাছ ছাড়া প্রায় সবগুলো গাছ কেটে ফেলা হয়েছে। ফলে ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফল চাষ লাভজনক হওয়ায় বাগান করার পরিকল্পনা করি। ফলের বাগান করে লাভবান হওয়ায় আমার সঙ্গে কেউ শত্রুতা করে এমন ক্ষতি করেছে। 

ভুক্তভোগী বাগান মালিক আব্দুল মালেক পুঠিয়া থানায় অজ্ঞাতদের আসামি করে অভিযোগ দায়ের করেন। 

এ ব্যাপারে পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!