ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গায়ে হলুদ হলেও হলো না বিয়ে 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৮, ১৮ নভেম্বর ২০২০
গায়ে হলুদ হলেও হলো না বিয়ে 
কনের বাড়িতে উপস্থিত ভ্রাম্যমাণ আদালত-ছবি সংগৃহীত

গায়ে হলুদ হলেও হলো না বিয়ে। বরযাত্রী আসার আগেই কনের বাড়িতে হাজির হয়েছে ভ্রাম্যমাণ আদালত। কনে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বন্ধ করা হলো বিয়ে। একই সঙ্গে কনের বাবাকে জরিমানা করা হয়েছে ৪০ হাজার টাকা।

বুধবার সকালে মির্জাপুর পৌর এলাকার কান্ঠালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মো. জুবায়ের হোসেন। ওই গ্রামের ভাষান মণি দাস তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।

আরো পড়ুন:ধর্ষণের ভিডিও বিদেশে স্বামীর কাছে পাঠানোর হুমকি দিয়ে ৩৫ লাখ টাকা আদায়

মঙ্গলবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। বুধবার ছিল কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত হাজির হয় কনের বাড়িতে।

আরো পড়ুন: শিশুকে খালে ডুবিয়ে লাশের উপর দাঁড়িয়ে রইল খুনি

অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের অনুষ্ঠান আয়োজন করার অপরাধে কনের বাবাকে ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে মেয়ের বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেয়া হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার মো. জুবায়ের হোসেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!