ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চিলের ঠোকরে মৌমাছির তাণ্ডব, ঝরে গেল ৩২ প্রাণ

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৯, ১৫ নভেম্বর ২০২০
চিলের ঠোকরে মৌমাছির তাণ্ডব, ঝরে গেল ৩২ প্রাণ
মৌমাছির ঝাঁক- ফাইল ছবি।

জামালপুরের দেওয়ানগঞ্জে চিলের ঠোকরে ক্ষিপ্ত মৌমাছির ঝাঁকের তাণ্ডবে শিকার হয়ে এক কৃষক মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। এ ঘটনায় একটি ছাগল ও ৩০টি কবুতরেরও মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১০টায় উপজেলার ঝালরচর বাজার ব্রিজের উত্তর পাশে এ ঘটনা ঘটে। 

আরো পড়ুন>>কুড়িয়ে পাওয়া মোবাইলে নিজ মেয়ের ধর্ষণের ভিডিও পেলেন বাবা

আহত দুলাল মিয়া মিয়া জানান, শনিবার সকালে ব্রিজের উত্তর পাশে অবস্থিত দুলাল মিয়ার বাড়ির সামনের মাঠে কাজ করছিলেন সামসুল হকের ছেলে সহিদুল ইসলাম জগেস। ওই সময় এক চিল মৌমাছির বাসায় ঠোকর দেয়। এতে মৌমাছি ঝাঁক ক্ষিপ্ত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে মাঠে থাকা ৫৫ বছর বয়সী জিগেসকে কামড় দেয় মৌমাছি। এ সময় তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেন স্থানীয়রা। তবে পথিমধ্যে দিদার মিয়ার বাড়ির কাছে যেতেই জগেস মারা যান।

আরো পড়ুন>>আকবরকে ধরায় পুরস্কার পাচ্ছেন কৃষকের ছেলে

এদিকে মোমাছির কামড়ে মাঠে থাকা বেশ কয়েকটি গরু দিগ্বিদিক ছুটাছুটি করে। এ সময় একটি গরু মারা যায়। আরো পাঁচটি গরুর অবস্থা আশঙ্কাজনক। এছাড়া মৌমাছির কামড়ে ৩০টি কবুতর মারা গেছে।    

আরো পড়ুন>>নৃশংসভাবে বলি দেয়া হয় এই কুমারীকে, প্রকৃতিই তাকে করেছে মমি

দুলাল মিয়া জানান, চারদিকে ছড়িয়ে পড়া মৌমাছির আক্রমণের শিকার হয়েছেন তিনি ও তার স্ত্রী। পরে স্বামী-স্ত্রী হাসপাতালে চিকিৎসা নিয়ে  বাসায় ফিরেন। তাদের একটি গরু ও কয়েকটি ছাগল শঙ্কামুক্ত নয়।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!