ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আমি ভাগবো না ভাই, খোদার কসম ভাগবো না: এসআই আকবর

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৪, ৯ নভেম্বর ২০২০
আমি ভাগবো না ভাই, খোদার কসম ভাগবো না: এসআই আকবর
ভিডিও থেকে সংগৃহীত

সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান হত্যার প্রধান অভিযুক্ত বরখাস্ত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুর দেড়টায় তাকে গ্রেফতার করে জেলা পুলিশ।

সীমান্ত এলাকার জঙ্গলে আকবরকে দেখে খাসিয়া সম্প্রদায়ের কয়েকজনের সন্দেহ হয়। তারা তাকে প্রশ্ন করলে আকবর দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। খাসিয়ারা তাকে ধরে ফেলে এবং পিটুনি দিয়ে হাত-পা বেঁধে ফেলেন। 

আরো পড়ুন: হাত জোর করে ক্ষমা চাচ্ছে আকবর, ‘আমারে মাফ কইরা দ্যান’

এসময় আকবর তাদের সামনে হাত জোর করে বসে থাকে এবং হাত-পা না বাঁধার অনুরোধ করেন। আকবর বলেন, বান্ধার দরকার নাই ভাই। আমি ভাগবো না ভাই, খোদার কসম ভাগবো না।

পরে তারা আকবরকে বেঁধে পুলিশের কাছে সোপর্দ করেন।

ভিডিও দেখতে <<<এখানে>>> ক্লিক করুন

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!