ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে দুবাই প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৯, ৮ নভেম্বর ২০২০
চট্টগ্রামে দুবাই প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের রাউজানে মমতাজ বেগম নামে দুবাই প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই গৃহবধূ উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. আব্দুল আজিজের স্ত্রী। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় মমতাজ বেগমকে নিজ ঘর থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙ্গুনিয়া-রাউজান সার্কেলের এএসপি আনোয়ার হোসেন শামীম  ও রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন।

ওসি আব্দুল্লাহ আল হারুন জানান, এ অপমৃত্যুর কোনো কারণ এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!