ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লাইভে ব্যর্থ ভালোবাসার কথা বলে প্রেমিক দিলেন ফাঁস

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৫, ৫ নভেম্বর ২০২০
লাইভে ব্যর্থ ভালোবাসার কথা বলে প্রেমিক দিলেন ফাঁস
আলহাজের ফেসবুক স্ট্যাটাস-ছবি সংগৃহীত

সিলেটের আলমপুরে প্রেমিকার সঙ্গে অভিমান করে ফেসবুক লাইভে এসে আলহাজ উদ্দিন নামে এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার রাত ৯টার দিকে আলমপুর মুক্তিযোদ্ধা গেট এলাকার বাসায় এ ঘটনা ঘটে।

এর আগে লাইভে ওই যুবক বলে গেছেন তার ব্যর্থ ভালোবাসা ও সব কষ্টের কথা। কথা বলার একপর্যায়ে তিনি ফাঁস দেন।

আলহাজ উদ্দিন সিলেটের সীমান্ত উপজেলা জকিগঞ্জের ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে। তিনি গতবছর সিলেট সরকারি কারিগরি ইনস্টিটিউট থেকে এসএসসি পাস করেন।

আত্মহত্যা করার আগে প্রেমিকার সঙ্গে নিজের ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন আলহাজ উদ্দিন। এতে তিনি লেখেন, কিছু মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে। তারা অনেক স্বার্থপর হয় প্রিয় মানুষটার বিষয়ে। সবকিছু দিয়ে তাকে পেতে চায়। আর আমি কোনোভাবে পাইনি। চলে যাচ্ছি না ফেরার দেশে। ভালোবেসো না ঠকে যাবে!

আরো পড়ুন: চিরকুটে জীবনের সব কষ্টের কথা লিখে ট্রেনের নিচে প্রাণ দিলেন যুবক

ফেসবুকে এ কথাগুলো লেখার কিছুক্ষণের মধ্যেই তিনি লাইভে এসে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। লাইভে এমন করুণ দৃশ্য দেখে আত্মহত্যা না করতে তার ফেসবুক বন্ধুদের হৃদয়গ্রাহী কমেন্ট করতে দেখা গেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আলহাজ উদ্দিন যে ফেসবুক আইডিতে এসে লাইভে আত্মহত্যা করেছেন, কিছুক্ষণ পর ওই আইডিটি ফেসবুক কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে বলে অনেকেই জানিয়েছেন।

আরো পড়ুন: কুড়িয়ে পাওয়া মোবাইলে নিজ মেয়ের ধর্ষণের ভিডিও পেলেন বাবা

আলহাজ উদ্দিনের চাচা আফজাল হোসেন বলেন, রাতে বাসায় আলহাজের মা ও বোন ছিলেন। সে তার মাকে চা বানানোর কথা বলে রুমে চলে যায়। রুমের ভেতর সাউন্ডবক্স দিয়ে গান বাজিয়ে আত্মহত্যা করায় কেউ কিছু বুঝতে পারেনি।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!