[ দেশজুড়ে ]
চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন নারী
ফাইল ছবি
নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রাহেলা বেগম নামে এক নারী আত্মহত্যা করেছেন। রোববার সকাল ৯টার দিকে উপজেলার সাহাগোলা স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সাহাগোলা স্টেশনের দক্ষিণ সিগন্যাল পোস্ট অতিক্রম করার সময় আত্মহত্যার উদ্দেশ্যে ট্রেনের নিচে ঝাঁপ দেন রাহেলা। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওই নারীর মৃত্যু হয়। নিহত রাহেলা উপজেলার সাহাগোলা ইউপির কয়সা গ্রামের কায়েম উদ্দিনের মেয়ে।
আত্রাই থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!