ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পুকুরে ভেসে উঠল নিখোঁজ দুই শিশুর লাশ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৩, ১ নভেম্বর ২০২০
পুকুরে ভেসে উঠল নিখোঁজ দুই শিশুর লাশ
আল আমিন আহমদ ও তাউসিফ আহমদ

সিলেটের গোলাপগঞ্জে মসজিদের পুকুর থেকে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলার বাঘা ইউপির রুস্তমপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃতরা হলো- ওই গ্রামের কবির মিয়ার ছেলে আল আমিন আহমদ ও একই গ্রামের সাবেক ইউপি সদস্য ফয়জুর রহমানের ছেলে তাউসিফ আহমদ।

শিশু তাউসিফের চাচা জানান, শনিবার বিকেলে মাছ ধরা দেখতে বের হয় তাউসিফ ও আল আমিন। সন্ধ্যায় বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। রোববার সকালে মসজিদের পুকুরে তাউসিফ ও আল আমিনের লাশ ভেসে ওঠে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!