ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিলেটের দুই শিশু আর বাড়ি ফিরেনি

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৫, ৩১ অক্টোবর ২০২০
সিলেটের দুই শিশু আর বাড়ি ফিরেনি
ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউপির রুস্তমপুরে মাছ শিকার দেখতে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়েছে।

শনিবার বিকেলে তারা বাড়ির পাশে মাছ শিকার দেখতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। 

নিখোঁজ তাউসিফ আহমদ রুস্তমপুর গ্রামের সাবেক মেম্বার ফয়জুর রহমানের ছেলে ও আলামিন আহমদ একই গ্রামের কবির মিয়ার ছেলে।

তাউসিফের চাচা বাছিতুর রহমান জানান, শনিবার বিকেলে মাছ শিকার দেখতে বের হলে তারা আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন স্থানে যোগাযোগ করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।  

এ ব্যাপারে নিখোঁজ দুই শিশুর অভিভাবকরা গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!