[ দেশজুড়ে ]
ঘুম থেকে উঠেই দেখেন মাটিতে পড়ে আছে ৩শ’ কলাগাছ
মাটিতে পড়ে আছে হাবিব উদ্দিনের ৩শ’ কলাগাছ
মেহেরপুরের গাংনীতে শত্রুতার জেরে এক কৃষকের তিন শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ভুক্তভোগী কলা চাষির প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
শনিবার রাতের কোনো এক সময় ওই উপজেলার মটমুড়া ইউপির চরগোয়াল গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কলা চাষি হাবিব উদ্দিন বলেন, বাড়ির পাশের বালুর খাদ এলাকায় দেড় বিঘা জমিতে কলা চাষ করেছিলাম। রোববার সকালে ঘুম থেকে উঠে দেখি তিন শতাধিক কলাগাছ মাটিতে পড়ে আছে। এখানে প্রায় চার লাখ টাকার কলাগাছ ছিলো। কেউ শত্রুতার জেরে আমার এত বড় ক্ষতি করেছে।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, ভুক্তভোগী কলা চাষি এখন পর্যন্ত থানায় অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!