ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুমিল্লায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভাবিকে ধর্ষণ, দেবর গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৪, ২৮ অক্টোবর ২০২০
কুমিল্লায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভাবিকে ধর্ষণ, দেবর গ্রেফতার
ভাবিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শাওন

কুমিল্লার তিতাস উপজেলায় দীর্ঘদিন কুপ্রস্তাব দেয়ার পরও রাজি না হওয়ায় ভাবিকে ধর্ষণের অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার শাওন ওই উপজেলার সাতানী ইউপির দ্বিতীয় গোবিন্দপুরের বাসিন্দা।

ভুক্তভোগী জানান, শাওন তাকে দীর্ঘদিন কুপ্রস্তাব দিচ্ছিল। এতে রাজি না হওয়ায় মঙ্গলবার গভীর রাতে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে শাওন। এ ঘটনায় বুধবার তিতাস থানায় মামলা করেছেন তিনি।

তিতাস থানার এসআই মো. আব্দুল করিম জানান, ধর্ষণের অভিযোগে শাওনের বিরুদ্ধে মামলা করেছেন তার আপন ভাবি। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে শাওনকে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!