ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাভারে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মিজান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৩, ২৮ অক্টোবর ২০২০
সাভারে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মিজান গ্রেফতার
গ্রেফতার মিজান

সাভারে শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক প্রধান আসামি মো. নিজামুদ্দিন সরদার ওরফে মিজানকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-৪।

মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে ধামরাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বিষয়ে তিনি জানান, গত ২১ অক্টোবর সাভারে একটি ১২ বছরের শিশু ধর্ষণের ঘটনা ঘটে। সেই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মো. নিজামুদ্দিন সরদার ওরফে মিজানের বিরুদ্ধে সাভার মডেল থানার মামলা করেন।

ঘটনা সূত্রের বরাতে র‍্যাব কর্মকর্তা বলেন, মামলার অন্য আসামি মো. শরীফের সহযোগিতায় মিজান কৌশলে ভুক্তভোগীকে তার বাড়িতে নিয়ে গেয়ে ধর্ষণের ঘটনা ঘটায়। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক ধর্ষণের আলামত পাওয়া যায় বলে রিপোর্ট দেন।

তিনি জানান, গ্রেফতার মিজান পেশায় গাড়িচালক। সে ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে সাভার মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!