ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ময়মনসিংহে চতুর্থ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি 
প্রকাশিত: ০০:৩২, ২৫ অক্টোবর ২০২০
ময়মনসিংহে চতুর্থ শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ সদর উপজেলায় লামিয়া নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

লামিয়া সদর উপজেলার দাপুনিয়া ইউপির শস্যমালা গ্রামের রিকশাচালক আবুল কালামের ছোট মেয়ে।  

পুলিশ জানায়, সকালে শস্যমালা গ্রামের রিকশাচালক আবুল কালাম ও তার স্ত্রী লামিয়াকে বাড়িতে রেখে কাজে বের হয়। বিকেল ৩টার দিকে লামিয়া ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে এমন সংবাদ পেয়ে বাড়িতে ফেরেন তারা।

লামিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে সন্ধ্যার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এটা হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!