[ দেশজুড়ে ]
টেকনাফে বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার
উদ্ধার করা ইয়াবা। ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে দেড় কোটি টাকা মূল্যমানের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
শনিবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ছুরিখাল এলাকার লবণ মাঠ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে জানানো হয়, মিয়ানমার থেকে একটি মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে ভোররাতে লেদা বিওপি’র একটি টহল দল নাফ নদীর ঘাটে অবস্থান নেয়। কিছুক্ষণ পর নাফ নদী থেকে কয়েকজন ছ্যুরিখাল এলাকার লবণ মাঠ দিয়ে লোকালয়ের দিকে যাওয়ার পথে বিজিবি’র টহল দল ধাওয়া করে। ধাওয়ার মুখে পাচারকারীরা লোকালয়ে লুকিয়ে গেলে কাউকে আটক করতে পারেনি।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ সময় লবণ মাঠে পাচারকারীদের ফেলে যাওয়া একটি ব্যাগ উদ্ধার করা হয়। এর মধ্য থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!