ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

এমসি কলেজে গণধর্ষণ: পুরস্কৃত হলেন ওসি সাইফ

 হবিগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ০২:১৯, ১৯ অক্টোবর ২০২০
এমসি কলেজে গণধর্ষণ: পুরস্কৃত হলেন ওসি সাইফ
ছবি: সংগৃহীত

সিলেটের এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণের মামলার অন্যতম দুই আসামিকে গ্রেফতার করায় পুরস্কৃত হয়েছেন ডিবির ওসি সাইফুল আলম রোকন। 

রোববার এসপির কাছ থেকে শুভেচ্ছা স্মারক ও নগদ অর্থ পুরস্কার পান সিলেট ডিবির (উত্তর) ওসি হবিগঞ্জের সন্তান সাইফুল।

জেলা পুলিশ লাইন্সের শহীদ এসপি শামছুল হক মিলনায়তনে মাসিক কল্যাণ সভায় এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিন তাকে শুভেচ্ছা স্মারকসহ নগদ ২৫ হাজার টাকা পুরস্কার প্রদান করেন। 

সিলেট ডিবির (উত্তর) ওসি সাইফুল আলম রোকন লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদের ছোট ভাই।

গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে সংঘবদ্ধভাবে কয়েকজন লম্পট এক গৃহবধূকে ধর্ষণ করে। এ ঘটনায় আসামি গ্রেফতার করার জন্য এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিন সার্বিক তত্ত্বাবধানে জেলা পুলিশের একাধিক টিম অভিযানে নামে।

এক পর্যায়ে জেলা ডিবির ওসি সাইফুল আলম রোকনের নেতৃত্বে ২৭ সেপ্টেম্বর ভোরে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মনতলা থেকে ধর্ষণ মামলার অন্যতম আসামি অর্জুন লস্করকে গ্রেফতার করা হয়।

এর একদিন পর জেলা ডিবি ও কানাইঘাট থানার যৌথ টিম সিলেট শহরে একাধিক স্থানে অভিযান চালিয়ে জৈন্তাপুর থানার হরিপুর এলাকা থেকে গ্রেফতার করে অপর আসামি মাহফুজুর রহমান মাসুমকে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!