ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাঁদা না পেয়ে হামলা, ৯৯৯ কল পেয়ে গুলিবিদ্ধ প্রবাসীকে উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪৭, ১৪ অক্টোবর ২০২০
চাঁদা না পেয়ে হামলা, ৯৯৯ কল পেয়ে গুলিবিদ্ধ প্রবাসীকে উদ্ধার
আহত প্রবাসী আবদুল কাইয়ুম রনি

চাঁদা না দেয়ায় প্রবাসীকে গুলি এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ উঠেছে সাকিব ও সুমন নামে দুই যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউপির চাপাচৌ গ্রামে ওই প্রবাসীর ওপর চাঁদাবাজরা এ হামলা চালায়।

হামলায় আহত প্রবাসী আবদুল কাইয়ুম রনি জীবন রক্ষায় পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ওই প্রবাসীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হামলাকারী অভিযুক্ত নাজমুছ সাবিক ওরফে ইয়াবা সাকিব চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউপির চাপাচৌ গ্রামে আবদুর সোবানের ছেলে এবং তার ভাই শাহাদাত হোসেন সুমন।

স্থানীয়রা জানান, ইয়াবা সাকিব ও সুমনদের পেশা এলাকায় ঘুরে ফিরে বিভিন্ন অজুহাতে প্রবাসী পরিবারসহ সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা আদায় করা। এর আগেও সাকিব ও সুমনকে চাঁদা না দেয়ায় ওই গ্রামের কয়েকজন বাসিন্দাকে হামলা ও মারধরের হুমকি দেয় তারা।

আরো পড়ুন: ক্লাসমেটকে ধর্ষণের পর ফেসবুকে অশ্লীল ছবি প্রকাশ

হামলার শিকার চাপাচৌ গ্রামের হাজী আবদুর রাজ্জাকের ছেলে প্রবাসী আবদুল কাইয়ুম রনি বলেন, সাকিব ও সুমন মঙ্গলবার সকালে দলবল দিয়ে চাঁদার জন্য আসে। পূর্বে তাদেরকে একাধিকবার চাঁদা দেয়া হয়েছে। এদিন চাঁদা না দেয়ার কথা জানালে তাকে মারধরের হুমকি দেয়। পরে তিনি প্রতিবাদ করতে গেলে তাকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে আঘাতের পর তার হাতে এবং কোমরে গুলি করে তারা।

এ ঘটনার পর তিনি পুলিশের জরুরি ৯৯৯ নম্বরে কল দিয়ে সাহায্য চাইলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। পরে পুলিশ তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

চৌদ্দগ্রাম কনকাপত পুলিশ ফাঁড়ির এসআই মো. আবদুল জলিল জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে আমরা হামলাকারীদের হাত থেকে ওই প্রবাসীকে উদ্ধার করি। এরপর চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছি। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগের পর অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কাজ করবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!