ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: ছাত্রত্ব বাতিল ৪ শিক্ষার্থীর

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৩, ১৩ অক্টোবর ২০২০
এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: ছাত্রত্ব বাতিল ৪ শিক্ষার্থীর
ছাত্রত্ব বাতিল হওয়া চার শিক্ষার্থী

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সাইফুর রহমানসহ ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। 

কলেজ কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে ছাত্রত্ব ও সনদ বাতিল হওয়া অন্যান্যরা হলেন শাহ মাহবুবুর রহমান রনি, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম।

এর আগে, ২৫ সেপ্টেম্বর রাতে এম সি কলেজ ছাত্রাবাসে গৃহবধু গণধর্ষণের শিকার হন। এই ঘটনায় পরের দিন নির্যাতিতার স্বামী শাহপরান থানায় ছাত্রলীগের সাইফুর রহমান, তারেক, শাহ রনি, রবিউল, মাহফুজুর রহমান মাসুমের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পুলিশ ও র‍্যাব এজহারভুক্ত ছয় আসামিসহ ৮ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!