ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দিনাজপুরে নারীর সহযোগিতায় স্কুলছাত্রীকে গণধর্ষণ

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২০, ৬ অক্টোবর ২০২০
দিনাজপুরে নারীর সহযোগিতায় স্কুলছাত্রীকে গণধর্ষণ
অভিযুক্ত ধর্ষক (বামে), ধর্ষণের সহযোগিতায় অভিযুক্ত শানু আরা (ডানে)

দিনাজপুরের বিরলে এক নারীর বিরুদ্ধে স্কুলছাত্রীকে গণধর্ষণে সহযোগিতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত নারীসহ এক অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গত ৩ অক্টোবর উপজেলার চককাঞ্চন এলাকার জীবনমহল পার্ক ও ঢাকার বাইপাইল এলাকায় এসব ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা।

মামলার তথ্যানুযায়ী, ভুক্তভোগী ছাত্রী ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করেন। ৩ অক্টোবর বাড়ি থেকে কোচিংয়ে যাওয়ার সময় শানু আরা নামের এক নারীর সহযোগিতায় তাকে ফুসলিয়ে ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে যায় পলাশবাড়ী ইউপির মুন্সিপাড়ার বুদু মোহাম্মদ ওরফে বছিরের ছেলে লিটন হোসেন ও কটিয়াপাড়ার বেলাল হোসেনের ছেলে মো. মোস্তফা ধলু।

প্রথম বিরল উপজেলার চককাঞ্চন এলাকার জীবনমহল পার্কে নিয়ে গিয়ে একটি ঘরে স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে ওই দুই যুবক। এরপর স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে বাইপাইল এলাকায় এক বাড়িতে আটকে রেখে স্কুলছাত্রীকে আবারো ধর্ষণ করে তারা। এ খবর পেয়ে পুলিশ সহযোগী শানু আরাকে আটক করে। এতে ৪ অক্টোবর স্কুলছাত্রীকে ফিরিয়ে দেয় লিটন হোসেন ও মোস্তফা।

বিরল থানার ওসি (তদন্ত) মো. আব্দুল কাদের জানান, স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে করা মামলায় শানু আরা নামের এক নারী ও লিটন নামের এক অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। এরইমধ্যে তাদের আদালতে পাঠানো হয়েছে। অপর পলাতক মোস্তফাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ভুক্তভোগী স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!