ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বেড়াতে এসে কিশোরী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

মুন্সীগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ২০:০৬, ৫ অক্টোবর ২০২০
বেড়াতে এসে কিশোরী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
নিখোঁজ শতাব্দী মোহরীর ফাইল ছবি।

মামার বাড়িতে বেড়াতে এসে কিছু না বলেই শতাব্দী মোহরী নামের এক কিশোরী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ মেয়ের সন্ধান চেয়েছে পরিবার। এরইমধ্যে মেয়েটির মামা পূর্ণ চন্দ্র বাছার মুন্সীগঞ্জ সদর থানায় একটি জিডি করেছেন।

শুক্রবার সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের বাংলাবাজারের চেঙ্গাবুনিয়া কান্দিতে ওই কিশোরী নিখোঁজ হন। 

জিডির তথ্যানুযায়ী, শতাব্দী মোহরীর বাবার বাড়ি বরিশালের উজিরপুর থানার জল্লা গ্রামে। তার বয়স ১৪ বছর, উচ্চতা ৫ ফুট, গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, স্বাস্থ্য হালকা-পাতলা, পরনে নীল রঙের সেলোয়ার-কামিজ। মেয়েটি তার মামার স্মার্ট ফোন নিয়ে গেছে, যার নম্বর ০১৮১০৪৮৮২৬২।

মামা পূর্ণ চন্দ্র বাছার জানান, নিখোঁজ হওয়ার ১২ দিন আগে ভাগনি শতাব্দী মোহরী আমার বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার (২ অক্টোম্বর) সন্ধ্যা ৬টায় কোনো কিছু না বলে বাড়ি থেকে বের হয়। আমিসহ আত্মীয়-স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাইনি।

নিখোঁজ মেয়েটি সম্পর্কে কেউ তথ্য দিতে চাইলে সদর থানার ফোন নম্বর ০১৭১৩৩৭৩৩৯৬, ০১৩২০০৯৩৩৭৪ ও মেয়ের মামার ফোন ০১৭৬৭৭৪১৮৪৩ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!