ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নাটোরে বরযাত্রীবাহী গাড়িতে হামলা, আহত ৬

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৫, ২৫ সেপ্টেম্বর ২০২০
নাটোরে বরযাত্রীবাহী গাড়িতে হামলা, আহত ৬
ফাইল ছবি

নাটোরের বড়াইগ্রামে বরযাত্রীবাহী দুইটি বাসে হামলা চালিয়েছে স্থানীয়রা। এতে আহত হয়েছেন ছয় যাত্রী।

শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মন্তাজুর রহমান নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, বিকেলে উপজেলার উপলশহর গ্রামের এরশাদ আলীর ছেলে সৌরভের বিয়ের জন্য দুইটি বাসে বরযাত্রীরা গুরুদাসপুর উপজেলার মকিমপুর গ্রামে যাচ্ছিলেন। পথে রামকান্তপুরে সড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে থাকায় বাস দুইটি সড়কে রাখা এক প্রতিবেশীর বালুর ওপর দিয়ে যায়। এ সময় বাসের একটি চাকায় কিছু বালু নষ্ট হওয়ায় বালুর মালিক একই গ্রামের শুকুর আলী তার ভাই-ভাতিজাদের নিয়ে বাস দুইটিতে হামলা চালান। হামলায় লাঠি ও ভাঙা কাঁচের আঘাতে ছয় যাত্রী আহত হন।

বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!