ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রেমিকের মৃত্যুর খবর সইতে না পেরে ফাঁস দিল কিশোরী

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০০, ২৪ সেপ্টেম্বর ২০২০
প্রেমিকের মৃত্যুর খবর সইতে না পেরে ফাঁস দিল কিশোরী
তানিয়া আক্তার

রংপুরে প্রেমিকের মৃত্যুর খবরে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তানিয়া আক্তার নামে এক কিশোরী।

বৃহস্পতিবার দুপুরে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের খটখটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত তানিয়া একই এলাকার বাদিয়াটারি মহল্লার আব্দুল গণি মিয়ার মেয়ে। সে খটখটিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

এর আগে বুধবার দুপুরে তানিয়ার প্রেমিক ওই এলাকার গোলজারের ছেলে রাজমিস্ত্রী তানভীর নিজ বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তানিয়ার সঙ্গে তানভীরের প্রেম ছিল। কিন্তু তাদের পরিবারের লোকজন এ সম্পর্ক মেনে নিতে পারেননি। এ নিয়ে বুধবার দুপুরে নিজ বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তানভীর। এ ঘটনার ২৪ ঘণ্টার মাথায় তার প্রেমিকা তানিয়া বৃহস্পতিবার গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

পরশুরাম থানার এসআই অনিক জানান, তানিয়ার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!