[ দেশজুড়ে ]
৬ বার আত্মহত্যার ব্যর্থ চেষ্টা, ৭ বারে মৃত্যু
ফাইল ছবি
একে একে সাতবার বিভিন্নভাবে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন ১৭ বছর বয়সী আব্দুল্লাহ শেখ। কিন্তু ছয়বার বেঁচে গেলেও এবার ঠিকই মারা গেছেন তিনি। তবে কী কারণে তিনি এতবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন তা জানা জায়নি।
বুধবার ভোরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউপির চরফদিপুর গ্রামে বিষপানে আত্মহত্যা করেছেন ওই কিশোর। মৃত আব্দুল্লাহ শেখ একই গ্রামের হায়াত আলী শেখের ছেলে।
নিহতের মামা ফরিদ শেখ বলেন, মানসিক সমস্যায় ভুগছিলেন আব্দুল্লাহ শেখ। এর আগেও তিনি ছয়বার বিভিন্নভাবে আত্মহত্যার চেষ্টা করে ব্যার্থ হন। কিন্তু বুধবার ভোরে বাড়ির সবার অজান্তে বিষপান করে ঘরের ভেতর পড়ে ছিলেন তিনি। পরে সকালে পরিবারের লোকজন মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, মরহেদ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগেও আব্দুল্লাহ বিভিন্নভাবে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে শুনেছি।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!