ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ইউএনওর ওপর হামলা চালিয়েছে নিজ কার্যালয়ের মালি

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১০, ১২ সেপ্টেম্বর ২০২০
ইউএনওর ওপর হামলা চালিয়েছে নিজ কার্যালয়ের মালি
আটক রবিউল ইসলাম

দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় মূলহোতা রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। পুলিশের কাছে রবিউল প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করেছেন।

শুক্রবার রবিউলকে আটক করা হয়। তিনি বিরল উপজেলার বিজোড়া ইউপির বিজোড়া গ্রামের খতিব উদ্দীনের ছেলে ও ইউএনও কার্যালয়ের মালি পদে নিযুক্ত ছিলেন। ৫০ হাজার টাকা চুরি করার অপরাধে রবিউলকে সাময়িক বরখাস্ত করা হয়।

শনিবার দুপুরে দিনাজপুরের এসপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।

আরো পড়ুন: পদ্মা-মেঘনার ভয়ংকর ঘূর্ণিপাক, ভিডিওতে মিলেছে ভয়াবহতা

তিনি বলেন, ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনার পর থেকে নিরলসভাবে কাজ করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় রবিউল ইসলাম নামে সাময়িক বরখাস্ত হওয়া সরকারি কর্মচারীকে আমরা আটক করেছি। আটক রবিউল প্রাথমিকভাবে পুলিশের কাছে নিজের দায় স্বীকার করেছেন। তার তথ্যের ভিত্তিতে বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এছাড়া তার বক্তব্য ও উদ্ধার করা সিসিটিভ ফুটেজের সঙ্গে মিল পাওয়া গেছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তার রিমান্ড আবেদন করা হবে।

২ সেপ্টেম্বর রাতে দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় গ্রেফতার হয়ে রিমান্ডে ছিলেন তিনজন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!