ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ইউএনওর ওপর হামলার হোতা রবিউল আটক

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৫, ১২ সেপ্টেম্বর ২০২০
ইউএনওর ওপর হামলার হোতা রবিউল আটক
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় মূলহোতা রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ।

শুক্রবার তাকে আটক করা হয়। আটক রবিউল বিরল উপজেলার বিজোড়া ইউপির বিজোড়া গ্রামের খতিব উদ্দীনের ছেলে ও ইউএনও কার্যালয়ের মালি পদে নিযুক্ত ছিলেন। ৫০ হাজার টাকা চুরি করার অপরাধে রবিউলকে সাময়িক বরখাস্ত করা হয়।

শনিবার দুপুরে দিনাজপুরের এসপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।

এর আগে এ মামলায় গ্রেফতার নবীরুল ইসলাম ও সান্টু কুমারকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। শুক্রবার বিকেলে তাদের আদালতে হাজির করে ডিবি পুলিশ। পরে বিচারক দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক ইসরাইল হোসেন জানান, সান্টু কুমার ও নবীরুল ইসলামের বিরুদ্ধে নতুন করে রিমান্ড আবেদন করা হয়নি। এ কারণে আদালত তাদের কারাগারে পাঠিয়েছে। এ মামলার প্রধান আসামি আসাদুল ইসলাম এখনো রিমান্ডে আছেন। তাকে শনিবার আদালতে হাজির করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!