ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিয়ের চারমাস পরই স্ত্রীর ঝুলন্ত মরদেহ মিলল জানালায় 

নওগাঁ প্রতিনিধি 
প্রকাশিত: ০১:৫৭, ১২ সেপ্টেম্বর ২০২০
বিয়ের চারমাস পরই স্ত্রীর ঝুলন্ত মরদেহ মিলল জানালায় 
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর মান্দায় জাকিয়া সুলতানা সুমি নামে এক নববধূকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে জানালার সঙ্গে টাঙিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।       

জাকিয়া সুলতানা মান্দা উপজেলার কাশোপাড়া ইউপির নিজ কুলিহার গ্রামের ওয়াহেদ আলীর স্ত্রী এবং একই ইউপির রাঙ্গামাটিয়া গ্রামের জাহিদুর রহমানের মেয়ে। প্রায় চারমাস আগে তার দিয়ে হয়। শুক্রবার সন্ধ্যায় স্বামীর বাড়ির শয়নকক্ষে এ ঘটনা ঘটে। 

জাকিয়ার মুখ ও গলা দিয়ে রক্ত বের হওয়ায় নিহতের বাবা-মায়ের দাবি তাকে শ্বাসরোধ করে হত্যা করে জানালার সঙ্গে টাঙিয়ে রাখা হয়েছে। 

মান্দা থানার ওসি মো. তারেকুর রহমান সরকার বলেন, নিহতের শয়নকক্ষের জানালার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্বামী ওয়াহেদ আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!