ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নেত্রকোনায় ট্রলারডুবি, ১১ জনের মরদেহ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩২, ৯ সেপ্টেম্বর ২০২০
নেত্রকোনায় ট্রলারডুবি, ১১ জনের মরদেহ উদ্ধার
ফাইল ছবি

নেত্রকোনার কমলাকান্দার গুমাই নদীতে ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরো অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। 

বুধবার সাড়ে ১০টার দিকে উপজেলার বোড়কাপন ইউপির রাজনগর এলাকায় গুমাই নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বোড়কাপন ইউপি চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান জানান, সুনামগঞ্জের ধর্মপাশা থানার মধ্যনগর থেকে নেত্রকোনার ছাকুরাকোণা এলাকায় যাওয়ার পথে গুমাই নদীতে বালুবোঝাই একটি ট্রালারের সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এলাকাবাসীর সহযোগিতা নিয়ে উদ্ধার কাজ শুরু করে। 

নেত্রকোনার ডিসি কাজি মো. আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

কলমাকান্দার ইউএনও মো. সোহেল রানা জানান, বালুবোঝাই বড় নৌকার ধাক্কায় ৩৬ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে তৎপরতা চলছে।

সুনামগঞ্জের ধর্মপাশার মধ্যনগর থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন জানান, মৃতদের বাড়ি মধ্যনগর থানার কামাউড়া গ্রামে।

ডেইলি-বাংলাদেশ/এমকে/জেএস/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!