ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাওয়ার গ্রিডে আগুন, বিদ্যুৎ বিচ্ছিন্ন ময়মনসিংহ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৪, ৮ সেপ্টেম্বর ২০২০
পাওয়ার গ্রিডে আগুন, বিদ্যুৎ বিচ্ছিন্ন ময়মনসিংহ
১৩২/৩৩ কেভি বিদ্যুৎ গ্রিডের সাবস্টেশনে আগুন

ময়মনসিংহ নগরীর কেওয়াটখালীতে ১৩২/৩৩ কেভি বিদ্যুৎ গ্রিডের সাবস্টেশনে আগুন লেগেছে। এতে ময়মনসিংহ বিভাগের চার জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

আরো পড়ুন: তওবা-কলেমা পড়ে ছেলের শেষ কথা, ‘আব্বু আমি আর বাঁচব না’

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবুল হোসেন।

তিনি জানান, দুপুরে বিদ্যুতের ট্রান্সফর্মা থেকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ময়মনসিংহ অঞ্চলের পিডিবির প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের কারণে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এরইমধ্যে এ ঘটনায় পিজিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তের পর মূল কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!