[ দেশজুড়ে ]
সোনারগাঁয়ে অপহরণের তিন মাস পর কিশোরী উদ্ধার, গ্রেফতার ১
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইব্রাহীম হোসেন আকিব
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর থেকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে ইব্রাহীম হোসেন আকিব নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ইব্রাহীম কুমিল্লার বুড়িচং থানার রামপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
শনিবার সকাল সাড়ে ১০টায় ধর্ষিতার মায়ের অভিযোগের ভিত্তিতে কাঁচপুর খালেকের বাড়ি থেকে আকিবকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ১৮ জুন সোনারগাঁ থেকে অপহৃত হয় কিশোরী। তার মা বাদী হয়ে সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে কিশোরীকে অসুস্থ অবস্থায় গত রাত সাড়ে ১২টায় সিদ্দিরগঞ্জ ভূমিপল্লী আবাসিক এলাকা থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে ওই কিশোরীকে সোনারগাঁ থানায় নিয়ে আসলে অসুস্থ থাকার কারণে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে ভিকটিমের মুখে অপহরণ ও ধর্ষণের বর্ণনা শুনে পুলিশ অভিযান চালিয়ে অপহরণ ও ধর্ষণকারী যুবককে আটক করে থানায় নিয়ে আসে।
সোনারগাঁ থানার এসআই রুস্তম আলী জানান, ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!