ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভেতরে রোগী বাইরে তালা, হঠাৎ ক্লিনিকে এসিল্যান্ড 

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৬, ২ সেপ্টেম্বর ২০২০
ভেতরে রোগী বাইরে তালা, হঠাৎ ক্লিনিকে এসিল্যান্ড 
গুরুদাসপুরে সিজারিয়ান অপারেশনে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিকগুলোতে অভিযান

নাটোরের গুরুদাসপুরে সিজারিয়ান অপারেশনে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিকগুলোতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আবু রাসেল উপজেলার হাজেরা ক্লিনিকে অভিযান চালান। এ সময় তিনি দেখেন রোগীসহ কয়েকটি কক্ষ তালাবদ্ধ করে রেখেছে ক্লিনিক কর্তৃপক্ষ। বন্ধ রাখা কক্ষগুলোর তালা খুলতেই দেখা গেল ভর্তি থাকা প্রসূতি রোগী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম বলেন, হাজেরা ক্লিনিকে ১০টি শয্যা থাকার কথা থাকলেও ক্লিনিক কর্তৃপক্ষ নিয়ম না মেনে ২২টি শয্যা রেখে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিল। অভিযানের সময় ২২টির মধ্যে ১২টি বেড গোপন রাখেন তারা। 

তিনি আরো বলেন, অনিয়ম থাকায় হাজেরা ক্লিনিকের মালিককে ২ লাখ, চাঁচকৈড় বাজারের আল্পনা ক্লিনিকের মালিককে ১ লাখ, চলনবিল ক্লিনিকের মালিককে ৫০ হাজার, তানিয়া রাইন ক্লিনিককে ৭৫ হাজার টাকা এবং চাঁচকৈড় বাজারের সরকার ফার্মেসির মালিক নাজমুল হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেল বলেন, গুরুদাসপুরের বেসরকারি  ক্লিনিকে অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়েছে। ক্লিনিকগুলোতে এ্যানেসথেশিয়া চিকিৎসক, আবাসিক চিকিৎসক, প্যাথলজিস্ট নেই। এছাড়া অপারেশন থিয়েটারসহ সার্বিক পরিস্থিতি চিকিৎসা সেবার অনুপযোগী হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!