ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভাতিজাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন চাচিও

কিশোরগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:১৮, ২ সেপ্টেম্বর ২০২০
ভাতিজাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন চাচিও
মৃতদের স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত।

প্রায় মাটির সঙ্গেই ঝুলেছিল ডিস লাইনের তার। সেই তারের সঙ্গে জড়ানো জিআই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন ইব্রাহিম রাসেল। এ চিৎকার শুনে ভাতিজা রাসেলকে বাঁচাতে এসে নিজেও লাশ হয়ে গেলেন চাচি নাজমা আক্তার।

বুধবার ১১ টায় কিশোরগঞ্জ সদরের বৌলাই ভরাটি চরপাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে মাছের খামারি ইব্রাহিম রাসেল ও তার চাচি নাজমা আক্তার। নাজমা একই গ্রামের সোয়েব আলীর স্ত্রী।

পুলিশ জানায়, বেলা ১১টায় নিজের মাছের খামারে খাবার দিতে যান ইব্রাহিম। খামারের কাছে প্রায় মাটির সঙ্গে ঝুলানো ডিস লাইনের তারের সঙ্গে থাকা জিআই তারে স্পর্শ লাগে ইব্রাহিমের। একে বিদ্যুৎস্পষ্ট হয়ে চিৎকার দেন তিনি। সেই চিৎকার শুনে ভাজিজাকে বাঁচাতে এসে চাচি নাজমাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুইজনই ঘটনাস্থলে প্রাণ হারান।

এদিকে স্থানীয় বাসিন্দা ও মৃতদের স্বজনদের অভিযোগ, স্থানীয় ডিস ব্যবসায়ী শফিকুল ইসলাম ডিস লাইনের তারের সঙ্গে জিআই তার দিয়ে বিদ্যুতের আর্থিং সরবরাহ করেন। অনেক দিন ধরে তারটি নিচে ঝুলে রয়েছিল। আগে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন। কিন্তু ব্যবসায়ী কোনো ব্যবস্থা নেননি।

অন্যদিকে বছরখানেক আগে করিমগঞ্জের জয়কা ইউপির বানকাটা গ্রামের শান্তা আক্তারকে বিয়ে করেন ইব্রাহিম। এক বছর পার না হতেই বিধবা হলেন শান্তা। এতে শোকে পাথর হয়ে গেছেন তিনি। 

কিশোরগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর মো. রুকন উদ্দিন জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে দেখি মাটির কাছাকাছি বিদ্যুতায়িত ডিস লাইনের তার রয়েছে। এতে বিদ্যুতায়িত হয়ে চাচি ও ভাতিজির মৃত্যু হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।


 

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!