ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জট খুলল সৌদি প্রবাসী হত্যার রহস্য, নেপথ্যে সমকামিতা

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৩, ১ সেপ্টেম্বর ২০২০
জট খুলল সৌদি প্রবাসী হত্যার রহস্য, নেপথ্যে সমকামিতা
গ্রেফতার শাকিল আহমেদ

সাভারের আশুলিয়ায় সমকামিতার জেরে খুন হন সেন্টু সরকার নামে সেই সৌদি প্রবাসী। এ ঘটনায় শাকিল আহমেদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন শাকিল।

মঙ্গলবার রিমান্ড চেয়ে গ্রেফতার শাকিল আহমেদকে আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে শাকিলকে গ্রেফতার করা হয়। তবে এ ঘটনার সঙ্গে জড়িত রাব্বী হোসেন নামে আরেকজন পলাতক রয়েছেন।

আরো পড়ুন: লাইভে এসে ট্রলিচালকের বাড়িতে হামলা, দম্পতি গ্রেফতার

গ্রেফতার শাকিল আহমেদ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর গ্রামের আবুল খায়ের চৌধুরীর ছেলে। তিনি ঢাকার চকবাজার এলাকায় একটি কসমেটিকস দোকানের কর্মচারী ছিলেন। পলাতক রাব্বী হোসেনের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়।

২৫ আগস্ট আশুলিয়ার মধুপুর এলাকায় নির্মাণাধীন বাড়ির কক্ষ থেকে সেন্টু সরকারের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি ভাঙা ছুরি ও বটি উদ্ধার করা হয়।

সাত-আট মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন সেন্টু সরকার। এরপর থেকে বাড়িতে একাই থাকতেন তিনি। তবে তার স্ত্রী ও স্বজনরা ঢাকার ধামরাই এলাকায় থাকেন।

আরো পড়ুন: সিনহা হত্যা: পুলিশের তিন সাক্ষী ফের রিমান্ডে

এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই মামুন কবির জানান, প্রথমে এ হত্যাকাণ্ডের কোনো ক্লু পাওয়া যায়নি। পরে ফেসবুকে শাকিল ও রাব্বী নামে দুই যুবকের সঙ্গে নিহত ওই প্রবাসীর ঘনিষ্ঠ সমকামিতার সম্পর্কের তথ্য বেরিয়ে আসে। এরই সূত্র ধরে ৩১ আগস্ট ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে শাকিলকে গ্রেফতার করা হয়। পরে শাকিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন।

এসআই মামুন বলেন, ফেসবুকে শাকিল ও রাব্বীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে সৌদি প্রবাসী সেন্টু সরকারের। কিন্তু আগে থেকেই রাব্বী ও শাকিল সমকামিতার গভীর সম্পর্কে জড়িয়ে ছিলেন। আর তাদের দুইজনের মাঝে প্রবাসী সেন্টু ফাটল সৃষ্টি করার চেষ্টা করছিলেন জানতে পেরে হত্যার পরিকল্পনা করেন তারা। পরে শাকিল ও রাব্বী এক সপ্তাহ আগে আশুলিয়ার মধুপুর এলাকায় প্রবাসী সেন্টু সরকারের বাড়িতে আসেন। এরপর রাত্রিযাপন শেষে সেন্টুকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে দুর্বল করে হাত-পা বেঁধে ফেলেন দুইজন। পরে তাকে গলা কেটে হত্যার পর পালিয়ে যান রাব্বী ও শাকিল।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!