[ দেশজুড়ে ]
পদ্মায় ধরা পড়ল আড়াই কেজি ওজনের রাজা ইলিশ
ফাইল ফটো
রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে রোববার সকাল ৮টার দিকে জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি রাজা ইলিশ। দৌলতদিয়া পদ্মা নদীর অদূরে স্থানীয় গোপাল হালদারের জালে ইলিশটি ধরা পড়ে।
এদিকে ফেরিঘাট এলাকায় মাছটিকে একবার দেখতে ভিড় করে উৎসুক জনতা। দৌলতদিয়া ফেরিঘাটের চাদনী আরিফা মৎস আড়ৎ এর মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জেলের কাছ থেকে মাছটি কিনে নেন।
চান্দু মোল্লা জানান, রোববার সকালে স্থানীয় জেলে গোপাল হালদারের কাছ থেকে আড়াই কেজি ওজনের রাজা ইলিশটি ২ হাজার ৬০০ টাকায় ক্রয় করি। পরে কিছু লাভে তিন হাজার টাকায় ঢাকার একজন ক্রেতার কাছে মাছটি বিক্রি করেছি।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!